বুধবার (১৬ ডিসেম্বর) ঢাকায় মহান বিজয় দিবস উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও এর অধীন অধিদফতর ও সংস্থাগুলোর উদ্যোগে আগারগাঁওয়ে ডাকভবনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন বক্তৃতা করেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও এর অধীন প্রতিষ্ঠানগুলোর কমকর্তা ও কর্মচারীরা এতে অংশ নেন। ডাক অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক হারুনুর রশীদ অনুষ্ঠান উপস্থাপনা করেন।
মন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার মহাসড়ক নির্মাণের যে দায়িত্বটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগ পালন করছে, তার সফলতার মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্ঞানভিত্তিক ডিজিটাল সাম্যসমাজ প্রতিষ্ঠার মাধ্যমে উন্নত বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রাকে বেগবান করবে।’
ডাক ও টেলিযোগাযোগ সচিব বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন বলেই বিশ্বে আজ আমরা একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে গর্ববোধ করতে পারি। বঙ্গবন্ধু, স্বাধীনতা এবং বাংলাদেশ একই সূত্রে গাঁথা।’