শ্রীলঙ্কায় বিজয় দিবস পালিত

Participants at the Victory Day program at High Commission on 16 December`20যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের সঙ্গে বুধবার (১৬ ডিসেম্বর) শ্রীলঙ্কায় বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সকালে হাইকমিশন প্রাঙ্গণে শ্রীলঙ্কায় নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারেক মো. আরিফুল ইসলাম কর্তৃক জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। এরপর সমবেত সকলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।
হাইকমিশনের মিলনায়তনে দিবসের বাকি কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুরুতে জাতির পিতা এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত বাংলাদেশের সার্বিক কল্যাণ ও মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। বিজয় দিবস উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা প্রদর্শন করা হয়। এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

Audience at the Victory Day program at High Commission on 16 December`20
মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন হাইকমিশনার, উপ-হাইকমিশনার সহ মিশনের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। এতে সভাপতিত্ব করেন হাইকমিশনার তারেক মো. আরিফুল ইসলাম। আলোচকরা স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সকল শহীদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং সম্ভ্রম হারানো বীর নারী এবং জাতীয় নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
চলমান করোনা মহামারির প্রেক্ষিতে শ্রীলঙ্কা সরকারের স্বাস্থ্য নির্দেশাবলী অনুসরণ করে বিজয় দিবসের এই অনুষ্ঠানমালা আয়োজন করা হয়।

Bangladesh High Commissioner to Sri Lanka Mr. Tareq Md Ariful Islam hoisting National Flag of Bangladesh at Victory Day program at High Commission on 16 December`20