এ বিষয়ে রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা অনুষ্ঠানটি ভার্চুয়ালি করেছি। এখানে বিভিন্ন ধরনের উপাদান ছিল। এর মাধ্যমে শুধু আমরা ইতিহাসকেই স্মরণ করছি না, ডাচ মানুষদের কাছে বাংলাদেশকে পৌঁছানোর চেষ্টা করছি।’
১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বলা হয়েছে— ‘সেলিব্রেটিং বাংলাদেশ জার্নি: টেলস অব এ নেশন, অর্থাৎ বিজয় যাত্রায় বাংলাদেশ: শোনাবো বিজয়গাথাঁ।’ রাষ্ট্রদূত বলেন, ‘গত ৫০ বছরে বাংলাদেশের যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, সেটির গল্প আজকের এই বিজয় দিবসে আমি ডাচদের বলার চেষ্টা করেছি।’
দুই ঘণ্টার এই অনুষ্ঠানে ছিল বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুটের সংগীত পরিবেশনা, একটি বিখ্যাত শর্ট ফিল্ম প্রদর্শন ও বাংলাদেশের বিখ্যাত মিষ্টান্ন সন্দেশের একটি প্রমো। আরও ছিল ‘ফেসেস অব ডেল্টা’ শীর্ষক আরেকটি প্রমো এবং নেদারল্যান্ডসে অবস্থিত বাংলাদেশিদের জন্য যোগাযোগ প্ল্যাটফর্ম ‘কে.কানেক্ট’। এছাড়া ছিল কবিতা আবৃতি বলে জানান রাষ্ট্রদূত।
পুরো অনুষ্ঠানটি ইউটিউব চ্যানেলে (https://www.youtube.com/watch?v=C1qBZ5-PWpI)আপলোড করা হয়েছে।