ভাস্কর্য বিরোধিতার প্রতিবাদ জানালেন শিল্পীরা

received_431084618081168ভাস্কর্য ভাঙা ও এর বিরোধিতার প্রতিবাদে প্রতীকী ভাস্কর্য নির্মাণ ও ‘মৌলবাদী অপশক্তির’ ব্যঙ্গাত্মক চিত্র অঙ্কন করেছে চারু ও ভাস্কর্য শিল্পীরা। শনিবার (১৯ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘বিক্ষুব্ধ শিল্পী সমাজ’ ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়৷
কর্মসূচিতে মানববলয়ে প্রতীকী ভাস্কর্য তৈরিসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবয়ব ও তর্জনীর ভাস্কর্য নির্মাণ করেন ভাস্কর্য শিল্পীরা। পাশাপাশি ‘মৌলবাদী অপশক্তির’ ব্যঙ্গাত্মক চিত্র অঙ্কন করে শৈল্পিক প্রতিবাদ জানান চারুশিল্পীরা৷
এসময় সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, যে ভাস্কর্য তারা ভেঙেছে, তার প্রতীকী ভাস্কর্য এখানে নির্মাণ করা হয়েছে। এটা একটা শৈল্পিক প্রতিবাদ। সংস্কৃতির ভিত্তিতে ঐক্য গড়ে তুলে আমরা তাদের রুখে দেবো।

received_812998199278251
তিনি আরও বলেন, একাত্তরের পরাজিত শক্তির বংশধররা আজকে ধর্মের নামে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে। একটি নির্দিষ্ট ধর্মের নামে তারা পুরো জাতিকে বিভাজিত করার চেষ্টা করছে। চরমোনাই পীরের সন্তান ধোলাইপাড়ের ভাস্কর্য নিয়ে যে ধৃষ্টতা দেখিয়েছে, তার পিতা নিজেই বলেছেন, তিনি একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। মামুনুল হকের পরিবারের বিষয়ে তো আমরা সবাই জানি।
আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল বলেন, ত্রিশ লক্ষ শহীদের রক্তস্নাত বাংলাদেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও আদিবাসী উপজাতিদের রক্তের ওপর দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেই দেশে ধর্ম নিয়ে রাজনীতি করেতে দেওয়া হবে না।
মানবাধিকার কর্মী আল আযম খানের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন. আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, আওয়ামী যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া শামীম, জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক রোকুজ্জামান রোকন,ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য ডা. মামুন আল মাহতাব, গৌরব ৭১ সংগঠনের সাধারণ সম্পাদক এফএম শাহীন, চিত্রশিল্প বীরেণ সোম ও মনিরুজ্জামান।