বুধবার (২৩ ডিসেম্বর) মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, পরিবেশ রক্ষায় সংবিধান ও বিভিন্ন আইন ও আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও আদালতে দাখিল করা প্রতিবেদনে দেখা যায় যে, স্বল্প জনবল এবং পর্যাপ্ত অফিস না থাকায় নির্দিষ্ট সময়ের মধ্যে পরিবেশ অধিদফতর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর এবং ২০১৯ সালের ১ আগস্ট দুইটি চিঠিতে সরকারের কাছে সুনির্দিষ্টভাবে প্রস্তাব করা হয়— বিভিন্ন উপজেলায় অফিস স্থাপন, জনবল নিয়োগ, প্রশিক্ষণ ও ট্রেনিং সেন্টার স্থাপনের জন্য অনুরোধ জানানো হয়। অনুরোধ সত্ত্বেও কার্যকরি পদক্ষেপ গ্রহণ না করায় সংবিধান ও আইনের নির্দেশনা অনুসারে ব্যবস্থা গ্রহণ করতে পারছে না পরিবেশ অধিদফতর।
সেসব কারণেই পরিবেশ অধিদফতরের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অধিক সংখ্যক জনবল নিয়োগ, জেলা-উপজেলা পর্যায়ে শাখা অফিস স্থাপন এবং ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করা প্রয়োজন।
তাই নোটিশ পাওয়ার পর ১০ দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে।