প্রজ্ঞাপনে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্ম ব্যবহার করে বিজ্ঞাপনসহ বিভিন্ন কন্টেন্ট প্রদর্শনের বিষয়ে ওটিটি নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নীতিমালা প্রণয়নে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (সম্প্রচার) সভাপতি ও উপ-সচিবকে (টিভি-২) সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, বাংলাদেশ বেতারের মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের একজন উপযুক্ত প্রতিনিধি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একজন উপযুক্ত প্রতিনিধি, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের একজন উপযুক্ত প্রতিনিধি, টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক বাবু, নাট্যকার তারিক আনাম খান, চলচ্চিত্র পরিচালক অমিতাভ রেজা চৌধুরী, চলচ্চিত্রকার ও প্রযোজক পিপলু আর খান, টিভি ড্রামা ডিরেক্টরস গিল্ডের সভাপতি অথবা সাধারণ সম্পাদক বা মনোনীত প্রতিনিধি এবং ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অথবা সাধারণ সম্পাদক বা মনোনীত প্রতিনিধি।