বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় আসাজো’র প্রতিবাদ

IMG_20201226_120858কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক জোট (আসাজো)। শনিবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আসাজো'র পক্ষে থেকে আয়োজিত এক মানববন্ধনে জোটের নেতারা এ প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, জাতির পিতার ভাস্কর্য ভাঙার মাধ্যমে মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠী ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে। দেশের শিল্প-সংস্কৃতির জন্য এটি মারাত্মক হুমকি। দেশের অব্যাহত উন্নয়ন-অগ্রগতি যারা সহ্য করতে পারছে না, তারাই জাতির পিতার ভাস্কর্য ভেঙে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জোর দাবি জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধভাবে মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠীকে রুখে দেওয়ার আহ্বান জানান তারা।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম সুমনসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দরা এসময় বক্তব্য রাখেন। মানববন্ধন কর্মসূচি শেষে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা আনন্দ মিছিলে অংশ নেন।