বিজয়ীদের মধ্যে চারটি বৃহৎ শিল্পের, চারটি মাঝারি, তিনটি ক্ষুদ্র, তিনটি মাইক্রো, তিনটি কুটির শিল্প এবং দুটি হাই-টেক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। শেলটেক টেকনোলজিস লিমিটেডকে মাঝারি শিল্পের সফল প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রপতির শিল্পোন্নয়ন পুরস্কার ২০১৮ প্রদান করা হয়।
শেলটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ প্রধান অতিথির কাছ থেকে পদক এবং সার্টিফিকেট গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কামাল আহমেদ ও এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জনাব কে এম আলী আজম।