পিএসসির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালার-২০১০ এবং সংশোধিত বিধিমালা-২০১৪ এর বিধান অনুযায়ী ৩৮তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য হতে সংশ্লিষ্ট নিয়োগ-বিধি অনুযায়ী যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের মেধাক্রমের ভিত্তিতে সংশ্লিষ্ট পদের নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত কমিশনের চতুর্দশ বিশেষ সভায় সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।
উল্লেখ্য, ৩৮তম বিসিএস এর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থী সংখ্যা ৬ হাজার ১৭৩ জন। এরমধ্যে নন-ক্যাডার পদে সুপারিশের জন্য আবেদনকারী প্রার্থীর সংখ্যা ৫ হাজার ৩২ জন।
এর আগে গত ২০ অক্টোবর নন-ক্যাডার প্রথম শ্রেণির (৯ম গ্রেড) পদে নিয়োগের জন্য ৫৪১ জনকে সুপারিশ করা হয়েছিল।