নির্দেশনায় বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদফতরের শেষ হওয়া আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) সাহায্যপুষ্ট শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় তৈরি এই পদগুলো সংরক্ষণের মেয়াদ বৃদ্ধির জন্য নির্ধারিত ছকে আবেদন করতে হবে। আগামী ৫ জানুয়ারির মধ্যে adegeneral@gmail.com ইমেলে আবেদন পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
নির্ধারিত ছকে শিক্ষকের নাম, পদসংখ্যা, শূন্য পদ, কর্মরত শিক্ষকের সংখ্যা, বিদ্যালয়ের নাম এবং জেলা ও উপজেলার নামসহ তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।