বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে রাজধানীর হাতিরঝিলে থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে র্যাবের নিরাপত্তা পর্যবেক্ষণ করতে এসে তিনি এসব কথা বলেন।
র্যাব ডিজি বলেন, ‘দেশব্যাপী র্যাবের গোয়েন্দা নজরদারি জোরদার রয়েছে। আজ রাতে সব গুরুত্বপূর্ণ স্থানে র্যাবের জনবল বাড়ানো হয়েছে। তাছাড়া র্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইনে নজরদারি চালিয়ে যাচ্ছে। নিরাপত্তার স্বার্থে মোটরসাইকেল, প্রাইভেটকার, সিএনজিসহ সব যানবাহন তল্লাশি করা হবে। এজন্য সব নাগরিকের সহযোগিতা করতে বলা হচ্ছে।’
র্যাব মহাপরিচালক বলেন, ‘সারাদেশে ভিআইপি, ভিভিআইপি, বিদেশি কূটনৈতিক মিশনের গমনাগমন এবং জনসমাগম হতে পারে, এমন জায়গায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।’
ছবি: নাসিরুল ইসলাম