পর্যটন করপোরেশনে নতুন চেয়ারম্যান

সরকার প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. হান্নান মিয়াকে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তাকে গ্রেড-১ পদে পদোন্নতির পর এ পদে নিয়োগ দেওয়া হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর এক আদেশে মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক (গ্রড-১) পারভীন আকতারকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য (গ্রেড-১) করা হয়েছে। এর আগে তাকে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হিসেবে দেওয়া বদলির আদেশ বাতিল করা হয়েছে।