অন্যদিনের রজত জয়ন্তীতে গুণীজন সম্মাননা

১৯৯৬ সালে যাত্রা শুরু করা পাক্ষিক অন্যদিন ২৫ বছরে পা রাখলো। রজত জয়ন্তী উপলক্ষে শুক্রবার (১২ মার্চ) ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ‘সমৃদ্ধির বাংলাদেশ এবং সম্ভাবনার বাংলাদেশ শিরোনামে’ নানা ক্ষেত্রের প্রতিষ্ঠিত এবং প্রতিশ্রুতিশীল ১৩ জন ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।

‘সমৃদ্ধির বাংলাদেশ’ সম্মাননা লাভ করেন- আহমদ রফিক (ভাষা ও সাহিত্য), আসাদুজ্জামান নূর (অভিনয়), মৌসুমী (অভিনয়, চলচ্চিত্র), সৈয়দ আবদুল হাদী (সংগীত), রকিবুল হাসান (ক্রিকেট), শাহাবুদ্দিন আহমেদ (চিত্রকলা), শাইখ সিরাজ (কৃষি উন্নয়ন ও কৃষি সাংবাদিকতা)।

158830985_462804708105196_6370504927749732521_nঅন্যদিকে ‘সম্ভাবনার বাংলাদেশ’ সম্মাননা লাভ করেন- মুশফিকুর রহিম (ক্রিকেট), সাদাত হোসাইন (কথাসাহিত্য), আয়মান সাদিক (অনলাইন এডুকেশন), কোনাল (সংগীত), সিয়াম আহমেদ (অভিনয়, চলচ্চিত্র), প্রার্থনা ফারদিন দীঘি (নবাগত, চলচ্চিত্র)।

সম্মাননাপ্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন দেশের সাহিত্য, সংস্কৃতি এবং রাজনীতির জগতের স্বনামধন্য মানুষেরা। অনুষ্ঠানে অন্যদিন-এর সহযোগী প্রতিষ্ঠান অন্যপ্রকাশের প্রকাশিতব্য গ্রন্থ ‘আমার বিপুলা পৃথিবী’ এর প্রচ্ছদের মোড়ক উন্মোচন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন গ্রন্থটির লেখক সিদ্দিকা জামান।

এই দিন আনুষ্ঠানিক যাত্রা শুরু করে অন্যদিনের অনলাইন ও ই-ভার্সন। অনলাইনে এই যাত্রার উদ্বোধন করেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

159177816_817266845814459_4097610815258519514_nএরআগে অনুষ্ঠানের সূচনা হয় পূজা সেনগুপ্ত এবং তার দলের নৃত্য পরিবেশনার মাধ্যমে। এরপর প্রদর্শিত হয় একটি তথ্যচিত্র, যেখানে তুলে ধরা হয়েছে অন্যদিন-এর পঁচিশ বছরের পথচলা। এটির চিত্রনাট্যকার মোমিন রহমান এবং নির্মাতা তুষার তুহিন।

এরপর স্বাগত বক্তব্য রাখেন অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলাম। তিনি বলেন, ‘এই পত্রিকার মাধ্যমে খাবারের রেসিপি প্রকাশের কাজ দেশে আমরাই প্রথম শুরু করি। এভাবেই আমরা স্বাস্থ্যসহ নানা বিষয় নিয়ে কাজ করেছি। আমি আমার লেখকদের কাছে কৃতজ্ঞ, প্রত্যেকের কাছে কৃতজ্ঞ।’

159650910_797451087439146_2875449379346400037_nঅনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এডিসন গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহিদ এবং অন্যদিন-এর অনলাইন ভার্সনের কারিগরি সহযোগী প্রতিষ্ঠান ইবিএস-এর পরিচালক এনামুল হক। এসময় অন্যদিন-এর উপদেষ্টা সম্পাদক হিসেবে স্বনামধন্য শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামকে বরণ করে নেন অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলাম।

এই আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। অতিথিরা তাদের বক্তব্যে অন্যদিনের সাফল্য কামনা করেন।

ছবি : সাজ্জাদ হোসেন