সেবার মান রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করছে অবস্থান কর্মসূচি পালন করছে সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দরা।
শনিবার (১৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন, ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস এসোসিয়েশন এবং প্রাইভেট নার্সিং কলেজ এসোসেশনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
বক্তারা বলেন, অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় হলো জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি স্বতন্ত্র পেশা হিসাবে বেঙ্গল নার্সিং কাউন্সিল এ্যাক্ট ১৯৩৪, পরবর্তিতে পাকিস্তান নার্সিং কাউন্সিল এ্যাক্ট ১৯৫২, পরবর্তিতে বাংলাদেশ নার্সিং কাউন্সিল অর্ডিন্যান্স ১৯৮৩ ও বর্তমানে বাংলাদেশ নার্সিং ওমিডওয়াইফারি কাউন্সিল আইন ২০১৬ দ্বারা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রনীত আইন অনুসরন পূর্ব সকল শিক্ষা কার্যক্রম পরিচালনা, আন্তর্জাতিক মান অনুযায়ি কোর্স কারিকুলাম প্রনয়ণ ও বাস্তবায়ন, ছাত্র/ছাত্রী নিবন্ধন কার্যক্রম, নার্স প্র্যাকটিশনার নিবন্ধন ও সনদ প্রদান কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয়। তবুও কারিগরি শিক্ষাবোর্ড বিশেষ বিশেষ ক্ষেত্রে চতুরতার মাধ্যমে নার্সিং শিক্ষা কার্যক্রমপরিচালনা করছিল। যা একদিকে যেমন দেশের জনগণকে চরম স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দিচ্ছে, তেমনি অন্যদিকে নার্সিং শিক্ষা ও সার্ভিসের মান বিনষ্টের কারন হয়ে দেখা দিচ্ছে।
বক্তারা আরও জানান, ‘বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হলে কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত প্যাশেন্ট কেয়ার টেকনোলজিষ্ট কোর্সটি বন্ধ করার নির্দেশনা প্রদান করেন এবং বন্ধ করতে বাধ্য হয়। কিন্তু এসব অবৈধ ও মানহীন কোর্স বন্ধ করতে শুরু থেকেই বিভিন্ন জাতীয় পত্রিকায় বাংলাদেশ নার্সিং কাউন্সিলের পক্ষ থেকে সতর্ক বার্তা দেওয়া হলেও তাদের পক্ষ থেকে বাংলাদেশ নার্সিংও মিডওয়াইফারি কাউন্সিল থেকে নার্স হিসাবে পেশাগত লাইসেন্স এর দাবি করা সম্পূর্ন অযৌক্তিক। আমরা এসব কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
তাদের দাবিগুলো হলো;
১. নার্সিং সেবার মান রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কোনওক্রমেই কারিগরি বোর্ডের অধীন প্যাশেন্ট কেয়ার টেকনোলজিষ্টদের নার্স হিসাবে নিবন্ধন দেওয়া যাবেনা।
২. পরিবার কল্যাণ পরিদর্শিকাদের (এফডাব্লিউভি) ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সমমান করা যাবেনা।
৩. গত ৫ ফেব্রুয়ারি ব্যাচেলর অব নার্সিং সায়েন্স, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ছাত্র-ছাত্রীদের নির্ধারিত কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষার স্থগিতাদেশ অবিলম্বে প্রত্যাহার করে অবিলম্বে কারিগরিমুক্ত কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষার ব্যবস্থা করতে হবে।
কর্মসূচিতে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি লিজা আক্তার, বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব মো. জুবায়ের ফারুক এবং বাংলাদেশ প্রাইভেট নার্সিং কলেজ এসোসিয়েশনের সভাপতি তাওহীদ সৌরভ সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।