গণহত্যা দিবস উপলক্ষে জাতীয় মসজিদে বিশেষ দোয়া

জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ সময় ২৫ মার্চ কালরাত্রিতে শাহাদাতবরণকারী সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।

মুনাজাতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে দেশের সকল মসজিদেও বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানায় ইসলামিক ফাউন্ডেশন।