সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা অনুষ্ঠিত হেয়েছে আজ রবিবার (২৮ মার্চ)। এটি ‘হোলি’ নামেও পরিচিত। দ্বাপর যুগ থেকে পুষ্পরেণু ছিটিয়ে রাধা-কৃষ্ণ দোল উৎসব করতেন। সময়ের বিবর্তনে পুষ্পরেণুর জায়গায় এসেছে আবির।
রবিবার সারাদেশে সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত এ উৎসব চলে। হিন্দু ধর্মাবলম্বীরা পরস্পরকে আবির মাখিয়ে এ উৎসব উদযাপন করেন। করোনার কারণে এবার রাজধানীতে স্বল্প পরিসরে পালিত হয়েছে এই দোল উৎসব। ছবি তুলেছেন নাসিরুল ইসলাম: