ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের সুবিধার্থে মঙ্গলবার (২৭ এপ্রিল) থেকে ডিআরইউ চত্বর থেকে নির্ধারিত মূল্যে টিসিবির পণ্য বিক্রির ব্যবস্থা করা হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) ডিআরইউ’র কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক দূরত্ব মেনে টিসিবির ট্রাক থেকে সদস্যরা চিনি, মসুর ডাল, ছোলা, সয়াবিন তেল, খেজুর ও পেঁয়াজ কিনতে পারবেন। বর্তমানে চিনি, মসুর ডাল ও ছোলা প্রতি কেজি ৫৫ টাকা দরে, সয়াবিন তেল ১০০ টাকা লিটার, খেজুর ৮০ টাকা এবং পেঁয়াজ ২০ টাকা কেজি দরে কিনতে পারবেন। দুপুর ১২টা থেকে পণ্য ক্রয় করা যাবে।