ডিএমপির তিন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রদবদল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার ৩ কর্মকর্তাকে রদবদল করে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

অফিস আদেশে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপারেশনস্ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়াকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পরিবহন), গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আহসান খানকে অপারেশনস্ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পরিবহন) মো. সাইফুল আলম মুজাহিদকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) হিসেবে পদায়ন করা হয়।