চাঁদা না পেয়ে হোটেলে হামলা, আহত ২

হাজারীবাগে চাঁদা না পেয়ে হোটেলে হামলারাজধানীর হাজারীবাগ এলাকায় চাঁদা না পেয়ে একটি হোটেলের মালিক ও তার ছেলেকে কুপিয়েছে সন্ত্রাসীরা। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
রবিবার সকাল ৮টার দিকে হাজারীবাগের সনাতন রোডে একটি নাস্তার হোটেলে এই ঘটনা ঘটে। আহতরা হলেন হোটেল মালিকের জাহাঙ্গীরের স্ত্রী পারভিন আক্তার শান্তি (৪০) ও ছেলে সুজন (২২)।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক হাজারিবাগ থানাকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে বলে জানান।
পুলিশ ও আহতদের স্বজনরা জানান, স্থানীয় সন্ত্রাসী ভোলা মাসুম প্রায়ই জাহাঙ্গীরের নাস্তার হোটেল থেকে টাকা না দিয়ে খাবার খেত। এছাড়া বিভিন্ন সময় চাঁদাও দাবি করত। রবিবার সাকলে মাসুম তৎক্ষণিকভাবে ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ সময় ক্যাশে বসে থাকা জাহাঙ্গীর চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। তখন ভোলা মাসুম ক্ষিপ্ত হয়ে পাশের একটি কাসাইয়ের দোকান থেকে চাপাতি নিয়ে আসে। এরপর ভোলা মাসুম ও তার এক সহযোগীরা জাহাঙ্গীরকে কুপিয়ে আহত করার চেষ্টা করে। এ সময় জাহাঙ্গীরকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী পারভিন ও ছেলে সুজনও মারাত্মক আহত হন।
তবে এই ঘটনায় এখনও কোনও আইনি পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ।
/জেইউ/এনএস/ এসএম/