লকডাউন অমান্য করে র‌্যাবের জরিমানায় ১৪৫ জন

বিনা প্রয়োজনে গাড়ি নিয়ে বের হওয়া, জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় অনর্থক ঘোরাফেরা করা, মাস্ক না পরা, মোটরবাইকে দুজন আরোহণ করাসহ বিভিন্ন বিধিনিষেধ অমান্য করার অভিযোগে দেশব্যাপী ১৪৫ জনকে ১ লাখ ৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

লকডাউনের ১০ম দিনে শনিবার (১০ জুলাই) দেশব্যাপী র‌্যাবের ২৫টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব জরিমানা করা হয়।

শুক্রবার (৯ জুলাই) সন্ধ্যায় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে বলেন, দেশব্যাপী ১৯১টি টহল ও ১৯৭টি চেকপোস্টে র‌্যাবের পনেরটি ব্যাটেলিয়নের অধীনে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধকরণে বিনামূল্যে দুস্থ এবং গরীবদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ ছাড়া খাবার বিতরণ করা হয় দুস্থদের মাঝে। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দেশব্যাপী র‌্যাবের আদালত পরিচালিত হয়।

গত ৯ দিনে দেশব্যাপী র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৪৪৭ জনকে জরিমানা করা হয়।