ঢাকাস্থ বেলাব উপজেলা সোসাইটির করোনার সুরক্ষা সামগ্রী বিতরণ 

করোনা মহামারিতে জীবন রক্ষার প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন ঢাকাস্থ বেলাব উপজেলা সোসাইটি। 

সোমবার (৯ আগস্ট) অক্সিজেন সিলিন্ডার, পালস অক্সিমিটার ও মাস্কসহ এসব সুরক্ষা সামগ্রী নরসিংদীর বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিকট হস্তান্তর করা হয়েছে।

এ সময় বর্তমানে সংগঠনটির সভাপতি এনায়েতউদ্দিন মো. কায়সার খান, সাধারণ সম্পাদক ছৈয়দ জহুরুল আমিন কাইয়ুম, সহ-সভাপতি- মো. নজরুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা, কোষাধ্যক্ষ মো. নৌফেল মাহমুদ ভূঁইয়া এবং প্রধান সমন্বয়কারী মোহাম্মদ সফিকুর রহমানসহ বেলাব উপজেলার কর্মকর্তা ও উপজেলার স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি এনায়েতউদ্দিন মো. কায়সার খান বলেন, এভাবেই ঐক্যবদ্ধভাবে মানবিক কাজে ঢাকাস্থ বেলাব উপজেলাবাসীর সংগঠন ‘ঢাকাস্থ বেলাব উপজেলা সোসাইটি’ এগিয়ে যাবে ইনশাআল্লাহ।