বুধবার সকালে রাজধানীতে পবা কার্যালয়ে ট্যানারি শিল্প স্থানান্তর কার্যক্রমের সর্বশেষ অবস্থা মূল্যায়নের ভিত্তিতে এক প্রতিবেদনে এ কথা বলা হয়।
পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মূল প্রতিবেদনের আলোকে বক্তব্য তুলে ধরেন পবার নির্বাহী সাধারণ সম্পাদক এবং পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক প্রকৌশলী মো. আবদুস সোবহান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৪ সালের আগস্ট থেকে হাজারীবাগের ট্যানারি সাভারে চামড়া শিল্পনগরীতে স্থানান্তর কার্যক্রমের অগ্রগতি নিয়মিত মনিটরিং করছে পবা। এর আওতায় চামড়া শিল্পনগরী পরিদর্শন ও জরিপ করে যাচ্ছে। ট্যানারি শিল্প স্থানান্তর কার্যক্রমের সর্বশেষ অবস্থা মূল্যায়নের ভিত্তিতে পবা একটি প্রতিবেদন প্রস্তুত করেছে।সর্বশেষ ২০১৫ সালের ৯ ডিসেম্বর পবার একটি প্রতিনিধিদল ট্যানারি শিল্প স্থানান্তর কার্যক্রমের অগ্রগতি সরেজমিন পর্যবেক্ষণ করে।
পবার পর্যবেক্ষণে জানা যায়, সিইটিপির দুটি মডিউলের নির্মাণ কাজ ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হবে। নির্মাণ কাজ শেষ হওয়ার পর বৈদ্যুতিক ও যান্ত্রিক কাজ শুরু হবে। ট্যানারির বর্জ্য তিনটি ইপিএস (বর্জ্য পাম্পিং ষ্টেশন) এর মাধ্যমে সিইপিটিতে যাবে। মাত্র ১টি ইপিএস এর নির্মাণ কাজ চলছে। বর্জ্য ইপিএস হয়ে সিইটিপিতে যাওয়ার পাইপ স্থাপনের কাজ চলছে।
পবা আরও জানায়,১৫৫টি ট্যানারি শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে মাত্র ১টি প্রতিষ্ঠানের ৪র্থ তলার ছাদ ঢালাই হয়ে ৫ম তলার কাজ চলছে।২টি প্রতিষ্ঠানের ২য় তলার ছাদ ঢালাই হয়ে ৩য় তলার কাজ চলছে।৫টি প্রতিষ্ঠানের ২য় তলার ছাদ ঢালাই হয়েছে।৩১টি প্রতিষ্ঠানের ১ম তলার ছাদ ঢালাই হয়েছে।১১টি প্রতিষ্ঠানের ১ম তলার ছাদ ঢালাইয়ের প্রস্তুতি চলছে। ৭৪টি প্রতিষ্ঠানের পাইলিং সম্পন্ন বা চলছে,বেইজ ঢালাই হয়েছে বা হচ্ছে, গ্রেটভিম ঢালাই হয়েছে বা হচ্ছে,কলামের ঢালাই হয়েছে বা হচ্ছে। ৩১টি প্রতিষ্ঠান কোনও কার্যক্রম হাতে নেয়নি।১২টির সীমানা দেয়াল,গার্ড রুম কিছুই করা হয়নি। ২০টি কোনও সাইন বোর্ড নেই (এর মধ্যে ৮টির সীমানা দেয়াল,গার্ড রুম কিছুই নেই)। ৫৮% প্রতিষ্ঠান ফাউন্ডেশন সম্পন্ন করেছে। ২২% ফাউন্ডেশনের কাজ করছে এবং ২০% শিল্প ভবন নির্মাণে কিছুই করছে না। ৫টি প্রতিষ্ঠান ড্রাম স্থাপন করেছে বা স্থাপনের জন্য ফাউন্ডেশনের কাজ করছে।
পবা জানায়, সিইটিপি নির্মাণ ও চালু করা এবং ট্যানারিগুলো সাভার চামড়া শিল্প নগরীতে স্থানান্তরের জন্য একাধিকবার সময়সীমা বেঁধে দেয়া হলেও তা কার্যকর হয়নি। ২০১৫ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত সাভার চামড়া শিল্প নগরীর অগ্রগতি পর্যলোচনা সভায় শিল্প মন্ত্রী বলেন যে, ২০১৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে যে সকল ট্যানারি সাভারে স্থানান্তরিত হবে না তাদের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে। শিল্পপ্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দ প্লট বাতিল করা হবে এবং গ্যাস,বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। সভায় জানানো হয় যে, সিইটিপির দুটি মডিউল এ বছরের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে এবং ১০০টি ট্যানারির বর্জ্য পরিশোধন করা সম্ভব হবে।
/সিএ /এমএসএম