শোক দিবসে বিনামূল্যে চিকিৎসা সেবা

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বিনামূল্যে চিকিৎসা দেবে বলে জানিয়েছে। দিবস উপলক্ষে তারা বিভিন্ন কর্মসূচি হতে নিয়েছেন।

হাসপাতালটির পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। দিনটিতে হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। এবং সীমিত পরিসরে বহির্বিভাগে সকাল থেকে বেলা বারোটা পর্যন্ত খোলা থাকবে।

এছাড়াও হাসপাতালের চিকিৎসা যথারীতি আগের মতোই থাকবে। দিনটিতে রোগীর জন্য রাখা হয়েছে বিশেষ খাবারের ব্যবস্থা।

দিনের কর্মসূচি জানাতে তিনি বলেন, সকালে পতাকা উত্তোলন ও দিনব্যাপী অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম তেলাওয়াত করে বঙ্গবন্ধু ও শহিদ পরিবারের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হবে।

বঙ্গবন্ধুর ঘটনাবহুল জীবনী নিয়ে আলোচনা করা হবে। সেখানে উপস্থিত থাকবেন হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, নার্সসহ কর্মচারীবৃন্দ। সম্প্রতি হাসপাতালের প্রশাসনিক ভবনে গেইটের সামনে বসানো হয়েছে বঙ্গবন্ধু প্রতিকৃতি।