মিশরের পর্যটন খাতের বিকাশের জন্য ঢাকা থেকে এয়ার ফ্লাইট পরিচালনা করবে ইজিপ্ট এয়ার। আগামী ১ নভেম্বর থেকে সপ্তাহে দুটি ফ্লাইট চালু হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ইজিপ্ট এয়ার আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে ফ্লাইট পরিচালনা করে এবং সাশ্রয়ী মূল্যে বাংলাদেশিরা ওইসব স্থানে ভ্রমণ করতে পারবে।
তিনি বলেন, বর্তমানে দুবাই, দোহা ও ইস্তাম্বুল হয়ে বেশিরভাগ যাত্রী বিভিন্ন দেশে ভ্রমণ করে এবং এর সঙ্গে সাশ্রয়ী মূল্যে কায়রো হয়ে অন্যদেশে যেতে পারবে।
মিশরের পর্যটন খাতও একই সঙ্গে লাভবান হবে কারণ যাত্রীরা মিশরের বিভিন্ন স্থান পরিদর্শন করলে তাদের আয় বাড়বে বলে তিনি জানান।