রোহিঙ্গা নির্যাতনকারীদের শাস্তির আওতায় আনা দরকার: যুক্তরাষ্ট্র

রোহিঙ্গাদের ওপর সহিংসতার আসল কারণের সমাধান বের করা এবং এর জন্য দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে বলে মনে করে দেশটি।

রোহিঙ্গা ঢলের পাঁচ বছর উপলক্ষ্যে দেওয়া এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস জানান, চার বছর আগে বার্মার মিলিটারিরা জাতিগত নিধনের জন্য উত্তর রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্মম হামলা চালায়, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেককে হতভম্ব করে দেয়।

যারা এই নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের দায়বদ্ধতার আওতায় আনার জন্য যুক্তরাষ্ট্র পুনঃপ্রতিশ্রুতি দিচ্ছে বলে জানানো হয় বিবৃতিতে।

এতে বলা হয়, শান্তি ও ন্যয়বিচার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বার্মার জনগণের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র।