ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার এক কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
আদেশে বলা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাসানুজ্জামান মোল্যাকে ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।