ইজতেমায় দগ্ধ নারীর মৃত্যু

বিশ্ব ইজতেমায় চুলার আগুনে দগ্ধ হাবীবা বেগম (৩৫) নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় তাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মোজাম্মেল হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মোজাম্মেল হক জানান, সকালে পুলিশ ওই নারীকে ইজতেমা থেকে দগ্ধ অবস্থায় নিয়ে আসে। পরে তাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তার শরীরের ৯২ শতাংশ দগ্ধ ছিল। বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
তবে নিহত নারীর বিস্তারিত পরিচয় জানাতে পারেননি মোজাম্মেল হক।
/এআরআর/এআর/