রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। নিহতের বয়স আনুমানিক ২৫ বছর। তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও গেঞ্জি। রবিবার (৩ অক্টোবর) দুপুরে দিকে ঘটনাটি ঘটে।
ঢাকা রেলওয়ে (কমলাপুর) উপ-পরিদর্শক এসআই শাহজাহান জানান, দুপুরের দিকে তেজগাঁও রেল স্টেশনের ৩শ গজ দক্ষিণ দিকে ট্রেনে কাটা পরে দিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই যুবক। খবর পেয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হবে। মৃতের পরিচয় পাওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি।