ক্র্যাবের দফতর সম্পাদক আজিজুল হাকিম জানান, ‘নবনির্বাচিত কমিটির সভাপতি আখতারুজ্জামান লাবলু ও সাধারণ সম্পাদক মাহবুব আলম লাবলুর নেতৃত্বে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় ক্র্যাব নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে কুশল বিনিময় করেন।
পরে ক্র্যাব সভাপতি ও সাধারণ সম্পাদক স্বরাষ্ট্রমন্ত্রীকে আগামী ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ‘ক্র্যাব ফ্যামিলি ডে’ তে আমন্ত্রণ জানান। মন্ত্রী ক্র্যাব নেতৃবৃন্দের আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশ্বস্ত করেন।
প্রতিবছর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে ক্র্যাবের বর্ষসেরা রিপোটিং এওয়ার্ডের প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা দেওয়া হয়।
/জেইউ/এনএস/