কর্মসূচি স্থগিত হলেও রাবিতে ক্লাস ও পরীক্ষা হয়নি

শিক্ষকদের ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি গতকাল মঙ্গলবার কেন্দ্রীয়ভাবে স্থগিত করা হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তা হয়নি। শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে ফিরে গেছেন। তবে স্থগিতের ব্যাপারে বুধবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (রাবিশিস) পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ঘোষিত ৮ম জাতীয় পে-স্কেলের ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে কর্মসূচি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন। কিন্তু আমরা আজ (বুধবার) সন্ধ্যায় সবাই মিলে বসে কর্মবিরতি ব্যাপারে সিদ্ধান্ত নেবো।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও ১১ জানুয়ারি থেকে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে কর্মবিরতি পালন করে আসছে।
/এআর/