আলালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষামন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (১১ ডিসেম্বর) বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের গ্রেফতার ও  বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানান শিক্ষামন্ত্রী।  

রাজধানীর শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মোয়াজ্জেম হোসেন আলালের গ্রেফতার ও  বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করে।  

প্রসঙ্গত, রাজধানীর শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শিক্ষার্থীদের এই মানববন্ধন ও সমাবেশে একাত্মতা ঘোষণা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  ডা. দীপু মনি।

দীপু মনি বলেন, বিএনপি যাকে রাজনীতি বলে, সেটি রাজনীতি নয়। যারা পুড়িয়ে মানুষ হত্যা করে, যারা সন্ত্রাসী, নাশকতা চালায়, যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের দোসর তাদের কোনওভাবেই রাজনীতিবিদ বলা যায় না।