দুবাইয়ে অনুষ্ঠিত এ কনফারেন্সে বিশ্বের ৩২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ৯০টি গবেষণা প্রবন্ধ ও ৭৫টি বিজনেস কেস উপস্থাপিত হয়।
অ্যাওয়ার্ড প্রাপ্ত তিন ঢাবি শিক্ষক হলেন, বিজনেস স্টাডিজ অনুষদের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ তারেক ও যুগ্মভাবে ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের লেকচারার সাদিয়া নূর খান ও মায়মুনা আক্তার।
এর মধ্যে ড. মোহাম্মদ তারেক ‘টানেলিং থ্রো রিটেইনিং ডিভাইডেন্টস: এভিডেন্স ফরম লিস্টেট কোম্পানিজ অব বাংলাদেশ’ প্রবন্ধের জন্য প্রথম রানারআপ ও ‘ফ্যাক্টরস ইনফ্লুয়েনসিং অ্যাডাপশন এন্ড ইউজেস অব মোবাইল ব্যাংকিং: বাংলাদেশ এক্সপেরিয়েন্স’ প্রবন্ধের জন্য সাদিয়া নূর খান ও মায়মুনা আক্তার দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি দুবাইয়ে এ আর্ন্তজাতিক কনাফারেন্সটি অনুষ্ঠিত হয়।
/এসআর/আরএ/