হেরোইনসহ নারী গ্রেফতার

রাজধানীর আশুলিয়া থেকে ৫০ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (৩১ ডিসেম্বর) র‌্যাবের-৪ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোজাম্মেল হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গ্রেফতারকৃত নারীর নাম লতিফা বেগম (২৫)। বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর ওই নারীকে আশুলিয়া থানার শিমুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ৫০ গ্রাম হেরোইনের বর্তমান বাজার মূল্য পাঁচ লাখ টাকা।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র‌্যাব জানায়, লতিফা বেগম আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন কৌশলে রাজধানী এবং রাজধানীর আশেপাশ এলাকায় হেরোইন  নিয়ে আসতো। সে আশুলিয়াসহ বিভিন্ন এলাকার ডিলার এবং খুচরা মাদক ব্যবসায়ীদের হেরোইন বিক্রি করতো।