রাজধানীর পল্লবী এলাকা থেকে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যমানের জাল নোটসহ প্রতারক চক্রের অন্যতম হোতা মো. ছগির হোসেন (৪৭) এবং তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব-৪। সোমবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জাল নোট তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে জাল নোট তৈরির মেশিন, কালি এবং এক কোটি টাকার বেশি মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়েছে।’