শিশু সোহানের পাশে পুনাক সভানেত্রী

জটিল রোগে আক্রান্ত ( থ্রম্বোসাইটোপেনিয়া পারপুরা) রোগে আক্রান্ত ১০ বছরের শিশু সোহানের চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক। সমিতির সভাপতি জীশান মির্জা বৃহস্পতিবার (৬ জানুয়ারি) শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের থ্যালাসেমিয়া ওয়ার্ডে চিকিৎসাধীন শিশু সোহানকে দেখতে যান। তিনি সংগঠনের পক্ষ থেকে ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন। এই টাকা সোহানের মায়ের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় জীশান মির্জা শিশু সোহানের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন।

জীশান মির্জা সাংবাদিকদের বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন সোহানের অসুস্থতার খবরটি জানতে পারি। এরপরই আমরা তার চিকিৎসা সহায়তার জন্য এগিয়ে আসি।

এসময় পুনাকের স্বাস্থ্য সম্পাদিকা ডাক্তার প্রথমা রহমান সিদ্দিকী, অতিরিক্ত ডিআইজি রখফার সুলতানা খানম, এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মোহাম্মদ কামরুজ্জামান সহ কর্তব্যরত চিকিৎসক উপস্থিত ছিলেন।