শ্বশুরবাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার

রাজধানীর সুত্রাপুর থেকে অমিত ঘোষ (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় সুত্রাপুর ১৫ নম্বর গোবিন্দ দত্ত লেনে শ্বশুরবাড়ি থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

অমিতের স্ত্রীর বড় বোন পূজা ঘোষ জানান, গত বৃহস্পতিবার অমিত আমাদের বাড়িতে বেড়াতে আসে। আজ সকালে চা খাওয়ার জন্য বাইরে যায়। ফিরে এসে বাথরুমে ঢুকে বমি করতে করতে অসুস্থ হয়ে পড়ে। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে এ ব্যাপারে জানানো হয়েছে।’

অমিত ঘোষ মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ীর কৃষ্ণ ঘোষের ছেলে। তিনি পেশায় সার ব্যবসায়ী ছিলেন।