রাজধানীর উত্তর বাড্ডায় একটি বাড়ির দ্বিতীয় তলার ছাদ থেকে পড়ে সুবর্ণা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) আনুমানিক বেলা সাড়ে ১১টায় উত্তর বাড্ডা ভাওয়ালী পাড়ায় এ ঘটনা ঘটে।
মৃতের মেয়ে মিতু আক্তার জানান, ওই ভবনের নিচতলায় আমরা পরিবারসহ ভাড়া থাকি। আম্মা প্রতিদিনের মতো আজও ছাদে উঠেছিলেন। ছাদের রেলিংগুলো পুরোপুরি তৈরি করা হয়নি, শুধু বাঁশ দিয়ে রেলিং করে রাখা। হঠাৎ উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে সেখান থেকে পৌনে ১টা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ওই ভবনের মালিক মোহাম্মদ আসাদ জানান, দুই তলার ছাদ নির্মাণাধীন ছিল। সেখানে বাঁশের রেলিং দেওয়া হয়েছিল।
মৃত সুবর্ণা মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার বালিয়াগাঁও গ্রামের সিএনজিচালক মো. মফিজ গাজীর স্ত্রী। দুই মেয়ে এক ছেলে ছিলো তার।