এক শ্রেণির প্রতারক বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কর্মকর্তাদের নাম ব্যবহার করে ভুয়া নিয়োগ সুপারিশপত্র ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদান করছে। এ বিষয়ে সতর্কতা জারি করেছে এনটিআরসিএ।
এতে জানানো হয়, কিছু সংখ্যক অসাধুচক্র বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কর্মকর্তাদের নাম ব্যবহার করে ভুয়া নিয়োগ সুপারিশপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) প্রদান করছে যা আইনত দণ্ডনীয়। এ বিষয়ে এনটিআরসিএ'র কোনও সংশ্লিষ্টতা নেই। এনটিআরসিএ থেকে এ ধরনের কোনও সুপারিশপত্র জারি করা হয়নি। বর্তমানে এ দফতরের তৃতীয় নিয়োগ চক্রে নিয়োগ সুপারিশের কার্যক্রম চলমান রয়েছে। নিয়োগ সুপারিশ প্রদান করা হলে এনটিআরসিএ'র ওয়েবসাইটে প্রদান করা হবে এবং প্রার্থীদেরকে ও প্রতিষ্ঠান প্রধানকে এসএমএস-এর মাধ্যমে অবহিত করা হবে।
ভুয়া নিয়োগ সুপারিশপত্রে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।