সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় যমুনা টিভির সিনিয়র রিপোর্টার নূরনবী সরকারকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
তার জামিন আবেদনের শুনানি নিয়ে বুধবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে ২০২১ সালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটিকে নিয়ে যমুনা টিভিতে সংবাদ প্রচারিত হয়। পরে ওই সংবাদের কারণে ময়মনসিংহের সাইবার ট্রাইব্যুনালে যমুনা টিভির সিনিয়র রিপোর্টার নূরনবী সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।