বুধবার থেকে শতভাগ যাত্রী নেবে ট্রেন

করোনা সংক্রমণ কমতে থাকা ও টিকা কার্যক্রম জোরদার থাকায় আগামী ৯ ফেব্রুয়ারি (বুধবার) থেকে স্বাস্থ্যবিধি মেনে শতভাগ যাত্রী পরিবহন করা হবে ট্রেনে।

রেলের মহপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আগের মতো ৫০ শতাংশ টিকিট কাউন্টারে এবং ৫০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি হবে।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে নতুনভাবে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে গত ১৫ জানুয়ারি থেকে অর্ধেক যাত্রী নেওয়া শুরু হয় আন্তঃনগর ট্রেনে।