টেকনাফ ও ঢাকার ইয়াবা ডিলার চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় তাদের কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
বুধবার (৯ ফেব্রুয়ারি) বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেফতার ৩ জনের মধ্যে একজন নারী। তারা মূলত টেকনাফকেন্দ্রিক ইয়াবার ডিলারের মাধ্যমে রাজধানীতে ইয়াবা নিয়ে আসতো। পরবর্তী সময়ে ঢাকার ডিলারদের মাধ্যমে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দিতো।
প্রাথমিকভাবে গ্রেফতারকৃত ৩ জনের পরিচয় জানা যায়নি।