শাহবাগে ফুটপাত থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগ এলাকার ফুটপাত থেকে কাপড়ে মোড়ানো দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পথচারী ও হকারদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবউদ্দিন দুটি নবজাতকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ গেটের বিপরীত পাশে ‘ছবির হাট’ থেকে টিএসসি যাওয়ার মাঝখানে রাস্তায় পাশে পরিত্যক্ত অবস্থায় একটি কংক্রিটের মধ্যে কাপড়ে মোড়ানো দুটি নবজাতক পাওয়া যায়।

পুলিশের ধারণা রাতের বেলা হয়তো কেউ তাদের ফেলে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।