‘আহা, আজি এ বসন্তে’ (ফটো স্টোরি)

‘আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে/ এত বাঁশি বাজে, এত পাখি গায়’— কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যথার্থই বলেছিলেন। বসন্ত এলেই অপরূপ নতুন সজ্জায় সাজে বাংলার প্রকৃতি। পাখির কলতানে মুখর হয়ে ওঠে চারপাশ, গাছে গাছে দেখা যায় নতুন কুঁড়ি, আর তাতে শোভা ছড়ায় রক্তিম পলাশ, শিমুল ও কৃষ্ণচূড়াসহ হরেক রকম বর্ণিল ফুল। বাংলার ঋতুরাজ বসন্তের এই রূপে বিমোহিত উৎসবপ্রিয় এই জাতিও চুপ নেই। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বসন্তকে বরণ করে নিতে চলছে নানা আয়োজন। রাজধানীতে বসন্ত বরণের মূল আকর্ষণ ‘জাতীয় বসন্ত উদযাপন পরিষৎ’-এর আয়োজনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে 'এসো মিলি প্রাণেরই উৎসবে’ স্লোগানকে ধারণ করে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে চলছে বসন্তবরণ অনুষ্ঠান। নেচে-গেয়ে বরণ করা হয় ঋতুরাজকে।

ছবিতে আয়োজনের কিছু চিত্র—

বসন্ত বরণ (8)

বসন্ত বরণ (10)

বসন্ত বরণ (11)

বসন্ত বরণ (13)

বসন্ত বরণ (5)

বসন্ত বরণ (1)

বসন্ত বরণ (3)

বসন্ত বরণ (2)

বসন্ত বরণ (18)

বসন্ত বরণ (17)

বসন্ত বরণ (16)