বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) দ্বিতীয় তলার ২২৪ নম্বর ওয়ার্ডে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সরদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শনিবার ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টা ৮ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করে।
ফায়ার সার্ভিস জানায়, অক্সিজেন সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের কারণে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।