রাজধানীর বারিধারায় গ্যাস বিস্ফোরণে দুজন দগ্ধ হয়েছেন। রবিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বারিধারা বাড়ি নম্বর ১৫ রোডর একটি বাসার ষষ্ঠ তলা ভবনের নিচতলায় গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সরদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্যাস বিস্ফোরণে কানাডাপ্রবাসীসহ দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, দগ্ধ দুজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন জারিফ হাসান ও আসিফ সাদেক। জারিফ হাসনের শরীরের ৮ শতাংশ পুড়ে গেছে। আসিফ সাদেকের শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে।