পিলখানা ট্র্যাজেডি: নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা (ফটোস্টোরি)

রাজধানীর পিলখানায় রক্তাক্ত বিডিআর (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) বিদ্রোহের ১৩ বছর হলো আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি)। দিনটি স্মরণে বিজিবি ও সেনা সদর নানা কর্মসূচি পালন করছে। সকালে রাষ্ট্রপতির প্রতিনিধি, প্রধানমন্ত্রীর প্রতিনিধি, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং বিজিবি মহাপরিচালক বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় নিহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। কবরের সামনে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাতের সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শোকস্তব্ধ পরিবারের সদস্যদের কবর স্পর্শ করে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা গেছে।

273187912_373294887592195_7794786601201172224_n

273053783_321174903393660_7652642529934974940_n

273954228_1270865643400500_4017252638059147250_n(1)

274394755_982798465994819_3641039843713363890_n

273023785_367365528270711_5446581650503534063_n273217778_958577198124687_4932298262127393512_n274605730_916061312440676_3171631533010289711_n262253396_1038400693379182_3131288731544599760_n273931964_240264894986768_4095857000391863579_n272962183_326361645961620_2826324977771896602_n272925436_370506128249967_6961262149051992090_n274143352_1009975646298377_7891946641339613690_n273736624_502204981264320_5426338022719000447_nউল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর (বাংলাদেশ রাইফেলস)-এর বিপথগামী কিছু সদস্য দাবি আদায়ের নামে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল সদর দফতর পিলখানায়। অগ্নিসংযোগ, লুটপাটের পাশাপাশি তৎকালীন মহাপরিচালকসহ ৫৭ জন বিভিন্ন পর্যায়ের সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়।