রক্তদানে দৃষ্টান্ত স্থাপন করেছে জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব

রক্তদান কর্মসূচিতে দৃষ্টান্ত স্থাপন করেছে জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব। সংগঠনটি প্রতিদিন ৮০ থেকে ১০০ ব্যাগ রক্ত সরবরাহ করে। আগামীতে এই সংখ্যা আরও বাড়ানোর কাজ করছেন তারা। বুধবার (২ মার্চ) দুপুরে ‘জাগ্রত পথশিশু’র প্রেসিডেন্ট মাঈনউদ্দীন এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘সারাদেশে প্রতিদিন রক্তদানে উদ্বুদ্ধকরণ ও রক্তদানের উপকারিতা প্রচারসহ সক্ষমতা বাড়ানোর কাজ চলছে।’

গত ২৬ ফেব্রুয়ারি জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব বাংলাদেশের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ ঢাকার ওয়ারীর টিউন অ্যান্ড বাইট রেস্টুরেন্টে অভিষেক অনুষ্ঠান করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের পরিচালক আলিমুজ্জামান আলম। অনুষ্ঠান উদ্বোধন করেন জাগ্রত কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান লুৎফুর রহমান রিপন।

প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাকিবুর রহমান মাহবুব। সভায় সভাপতিত্ব করেন জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাবের প্রেসিডেন্ট আঞ্জুমান আরা ডলি। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল শেখ মেহেদী আরমান জুয়েল, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা রিমী কবিতা এবং ‘জাগ্রত পথশিশু’র প্রেসিডেন্ট মাঈনউদ্দীন প্রমুখ।

পুরো অনুষ্ঠানের মূল পরিকল্পনা ও দায়িত্বে ছিলেন জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাাংলাদেশের চেয়ারম্যান শিহাব রিফাত আলম। তার দৃঢ়তায় এগিয়ে যাচ্ছে জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব বাংলাদেশ।