আন্তর্জাতিক নদীকৃত্য দিবস আজ

রাজধানীর ‘জীবন্ত সত্তার’ প্রাণ যায় যায় (ফটো স্টোরি)

উচ্চ আদালতের নির্দেশে নদীকে ‘জীবন্ত সত্তা’ ঘোষণা করে তাকে রক্ষার কথা বলা হয়েছে। কিন্তু এখন‌ও দখল-দূষণে বিপর্যস্ত ঢাকার আশেপাশের চার নদীসহ দেশের বেশিরভাগ নদী। একদিকে দূষণের বিরুদ্ধে অভিযান চলছে, অন্যদিকে দখল দূষণের হারও বেড়ে চলছে। বিশেষ করে এখনও লাখো মানুষের চলাচলের অন্যতম পথ বুড়িগঙ্গা নানান ঘাত প্রতিঘাতে আজ মুমূর্ষু প্রায়। ওয়াসা, সিটি করপোরেশন, শিল্প কারখানা ও নৌযানের বর্জ্যে পানি দূষণের সব মাত্রা ছাড়িয়ে গেছে, ভয়ংকর বিষাক্ত হয়ে উঠছে বুড়িগঙ্গার পানি। পরিবেশবাদীরা মনে করেন, ঢাকার চারপাশের নদীগুলোর অবস্থা সবচেয়ে বেশি বেহাল। দূষণ রোধে কঠোর না হওয়ায় নদীগুলো বিপর্যস্ত হয়ে পড়ছে। এমন এক পরিস্থিতিতে বাংলাদেশে পালিত হতে যাচ্ছে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস। সারাবিশ্বের মতো বাংলাদেশের নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার (১৪ মার্চ) পালন করা হবে দিবসটি।

বুড়িগঙ্গার সম্প্রতি তোলা ছবি-

বুড়িগঙ্গা নদী দুষণ- সাজ্জাদ হোসেন (13)

বুড়িগঙ্গা নদী দুষণ- সাজ্জাদ হোসেন (13)

বুড়িগঙ্গা নদী দুষণ- সাজ্জাদ হোসেন (11)

বুড়িগঙ্গা নদী দুষণ- সাজ্জাদ হোসেন (10)

বুড়িগঙ্গা নদী দুষণ- সাজ্জাদ হোসেন (5)

বুড়িগঙ্গা নদী দুষণ- সাজ্জাদ হোসেন (8)