বাড়ির পথে হাদিসুরের লাশ

ইউক্রেনে নিহত বাংলাদেশি ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমানের মরদেহ নেওয়া হচ্ছে তার গ্রামের বাড়ি বরগুনার বেতাগীতে। সেখানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে সোমবার (১৪ মার্চ) দুপুরে তার্কিশ এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইটে তার মরদেহ ঢাকায় পৌঁছায়। এর ঘণ্টা খানেক পর তার লাশবাহী গাড়িটি বরগুনার উদ্দেশে রওনা হয়।

হাদিসুরের লাশ বহনকারী গাড়িগত শনিবার রাতে রোমানিয়ায় থেকে নাবিক হাদিসুরের মরদেহ টার্কিশ এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। কিন্তু তুরস্কে ঘন তুষারপাতের কারণে সেদিন আর ঢাকায় যাত্রা করেনি। কার্গো ফ্লাইটটি বাতিল হয়।

প্রসঙ্গত, ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা ‘এমভি বাংলার সমৃদ্ধি’তে হামলা হলে নিহত হন  হাদিসুর রহমান। ৯ মার্চ ওই জাহাজের ২৮ নাবিক দেশে ফিরে আসেন।