বাড্ডায় গ্যাসের চুলার লিকেজ থেকে আগুন: দগ্ধ ৪

রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় একটি বাসায় রান্নার চুলার গ্যাস লিকেজ থেকে আগুনে শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

দগ্ধরা হলেন, আবু সাঈদ (৩৮), রেখা (২৯), সাফা (৯) ও সাফিয়ান (৭)।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।  দগ্ধ চার জনই জরুরি বিভাগে চিকিৎসাধীন বলে জানান তিনি। 

উদ্ধারকারী মো. সজিব জানিয়েছেন, রান্না ঘরে কোনোভাবে গ্যাস লাইনে লিকেজ হয়েছিল। সকালে চুলা ধরাতে গিয়ে আগুনের সূত্রপাত ঘটে।